বাড়ানো হচ্ছে ডেঙ্গু প্রতিরোধক বেশকিছু নতুন জিনিস। ডেঙ্গু প্রতিরোধে বিশেষভাবে তৎপর ইংরেজবাজার পৌরসভা। জেলায় যেভাবে ডেঙ্গু ও আজানা জ্বরের প্রকোপ পরেছিল। তার জন্য পৌরসভার পক্ষ থেকে বেশকিছু পদক্ষেপ গ্রহন করা হয়। এর আগে জেলার বিভিন্ন ওয়ার্ডে ও বিভিন্ন এলাকায় করা হয় ড্রেন পরিস্কার, ছড়ানো হয় ব্লিচিং পাউডার, স্প্রে করা হয় মশা মারার তেল, এমনকি মশার লার্ভা নষ্ট করার জন্য শহরের ড্রেনগুলিতে পৌরসভার পক্ষ থেকে ছাড়া হয় ১০ হাজার গাপ্তি মাছ।
ইংরেজবাজার পৌরসভার ভাইস চেয়ারম্যান বাবলা সরকার জানান, সমস্ত কিছু খতিয়ে দেখে কি কি জিনিস বিশেষ ভাবে প্রয়োজন এবং যে সমস্ত প্রয়োজনীয় জিনিসের সংখ্যা কম তার ব্যাবস্থা করা হচ্ছে ইংরেজবাজার পৌরসভার পক্ষ থেকে। স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে চাওয়া তথ্য পৌরসভার পক্ষ থেকে দেওয়া হয়। যেন ডেঙ্গু ও আজানা জ্বরের মোকাবিলা করা যায়। পৌরসভার ৬টি পবিন মেশিন, ২০ টি স্প্রে মেশিন, রক্ত পরীক্ষার মেশিন রয়েছে এবং আরও যা প্রয়োজন তা পুরন করতে চেষ্টা চালানো হচ্ছে পৌরসভার পক্ষ থেকে বলে জানা গিয়েছে।